মালদা

বিজেপির র‍্যালিকে কালিয়াচকে আটকানোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার এর

বিজেপির প্রতিরোধ সংকল্প অভিযান দিঘা থেকে মালদা শহর হয়ে পুরাতন মালদায় পৌঁছায় বুধবার রাতে। পুরাতন মালদা মঙ্গলবাড়ীতে পৌঁছায় বুধবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মোটরবাইক র‍্যালিকে কালিয়াচকে আটকে দিয়ে পুলিশ সমস্ত গাড়ির কাগজপত্র চেক করার নাম করে অনেক ক্ষণ আটকে রাখে বলে অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার। তিনি এই র‍্যালির নেতৃত্ব দেন। কিন্তু কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়া তাদের এই র‍্যালিকে হেনস্থা করার ব্যাপার নিয়ে এদিন তিনি মঙ্গলবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তারা রাতে মঙ্গলবাড়ী মিনভবনে রাত্রি কাটান। এরপর সকালে তারা কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়।          
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/khEZ6zt0U3I